জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল ও শামসুল ইসলাম সেলিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ ।
দোয়া মাহফিলে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
