ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩০ অপরাহ্ন

banglahour

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদরের ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬২টি স্থানসহ জেলায় প্রায় ৫ শতাধিক জায়গায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও জামালপুর-৫ (সদর) আসনে এমপি প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এ উপলক্ষ্যে জামালপুর নতুন হাইস্কুল মোড় সংলগ্ন মসজিদে উপস্থিত হয়ে দোয়ায় অংশ গ্রহন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড শাহ ওয়ারেছ আলী মামুন। দোয়া মাহফিলে তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় উক্ত মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।

​​কর্মসুচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় মাহফিলে নেতৃত্ব দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯