ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিকৃবিতে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৪১ অপরাহ্ন

banglahour

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে  হারিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯