সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ -৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম বলেন, জীবীত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া অনেক শক্তিশালী। কারন তার জানাযার মাধ্যমে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। বিগত তত্বাবধায়ক সরকারের সাথে তিনি আপােষ করেননি বিধায় তাকে জেলে যেতে হয়েছে । জেলের কটুরিতে তার উপর অমানবিক নির্যাতন হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আদালতে হাজির করার সময় তাকে দূর্বল করার জন্য তার ২ ছেলেকে ও নিয়ে যেতো আদালতে । তারপরও তাদের অন্যায় প্রস্তাবে তাদের সাথে তিনি আপোষ করেননি। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশ কে ভালোবাসতেন বলে দেশ ছেড়ে যাননি। তার ২ ছেলে কে নিমর্মম নির্যাতন করা হয়েছে। নিযর্যাতনে ১ পুত্র মারা গেছে তবু ও তিনি আপোষ করেননি। জিয়া পরিবারের উপর অমানুষিক নির্যাতন হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার জেলের ভিতর তাকে স্লো পয়জন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যে কারনে কোন ঔষধ তার বডিতে কাজ করেনি। আজ ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রীরা পৃথিবীর কোন দেশে ঠাই পাননি। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার ও শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
