দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত করেছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ,১২ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসি করেন, আমিন।
বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন।”
দেশব্যাপী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসার শেষ সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরদিন ৩১ ডিসেম্বর দুপুর তিনটায় মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এখনো সমাধিতে উপচে পড়ছে, যা তার রাজনৈতিক জীবন ও দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।
শ্রদ্ধা ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এল ডি পির চেয়ারম্যান আলহাজ্ব এম এ বাশার ,ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, ন্যাশনাল লেবার পার্টি মহাসচিব লায়ন এড. মোঃ জাকির হোসেন, ন্যাশনাল লেবার পার্টি দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম ,বাংলাদেশ এল ডি পির সিনিয়র যুগ্ন মহাসচিব মোঃ হেলাল উদ্দিন ,প্রমুখ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
