ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে চুয়াডাঙ্গার দুটি আসনের ১১জন প্রার্থীকে বৈধ ঘোষণা

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৩৭ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে চুয়াডাঙ্গার দুটি আসনের ১১জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-১ ও সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম, এবি পার্টির মনোনীত প্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো: ফারুক এহসান।

চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কংগ্রেসের সদস্য নুর হাকিম ও এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন।

মনোনয়ন পত্র বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার ৪টি উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সকল প্রার্থী ও প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯