ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৫টি মনোনয়নপত্র বাতিল এবং ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

রাজনীতি | ‎বাগেরহাট প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৪১ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ০২ জানুয়ারি (শনিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিল কৃত ৩২ টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি মনোনয়নপত্র বাতিল এবং ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
‎বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের মধ্যে বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে ৩ টি। বাগেরহাট ২ আসনে এলডিপির ১টি এবং বাগেরহাট ৪ আসনে স্বতন্ত্র ১টি।

বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামি আন্দোলনের শেখ জিল্লুর রহমান, এনসিপির মো. রহমাতুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জে এস ডি-রব) মো. হাবিবুর রহমান এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৯ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

‎এছাড়াও সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট ১,২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 
‎এদিকে বাগেরহাট ২ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুই সভাপতি আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন আইনগত বাধা নেই।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯