ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে পাইপগান, কার্তুজ ও খোসা উদ্ধার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৮ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ১১:০৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাতুয়ারকান্দা এলাকা থেকে দেশীয় তৈরি একটি পাইপগান, ১৭ রাউন্ড সিসার কার্তুজ ও দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকার একটি সেতুর নিচের খাদ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিলু মিয়ার পুত্র জিয়াউর রহমান ওরফে জিল্লুর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিয়াউর রহমান একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গত ডিসেম্বরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার আদালত থেকে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মাতুয়ারকান্দা সেতুর নিচের খাদ থেকে এসব অস্ত্র, কার্তুজ ও খোসা উদ্ধার করা হয়।

ওসি জানান, জিয়াউর রহমানের বিরুদ্ধে কুলিয়ারচর ও কটিয়াদি থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম