সেনাপ্রধানের হাতে আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পর্দা নামলো পাঁচ দিনব্যাপী '১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬' এর। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৯ দেশের ২৪ পেশাদার খেলোয়াড়ের অংশগ্রহণ এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের মোট ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো:
মিশর, বাহরাইন ও কুয়েত।
জাপান, হংকং ও মালয়েশিয়া।
বেলজিয়াম, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
পুরস্কার বিতরণী শেষে সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
