ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আর কোনো পাতানো নির্বাচন নয়, এবার হবে ইনসাফের নির্বাচন: সিইসি

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

 ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচন আয়োজিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আর কোনো 'পাতানো নির্বাচন' হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল কার্যক্রমের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন কাজ করছে। আমি আশ্বস্ত করতে চাই, সবাই ন্যায়বিচার পাবেন। এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।”

জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা নির্বাচন ভবনে ভিড় করছেন। আবেদন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রাঙ্গণে ১০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

আপিল জমা দিতে আসা অনেক প্রার্থী এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে কমিশনের ওপর আস্থা রেখে ন্যায়বিচারের আশায় তারা আপিল কার্যক্রম সম্পন্ন করছেন।

কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদন জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল শুক্রবার (০৯ জানুয়ারি) পর্যন্ত। এরপর আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯