বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ।
বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, “আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপামর মানুষের ঘনিষ্ঠজন। মা, মাটি ও মানুষের সঙ্গে ছিল তার গভীর আত্মিক সম্পর্ক। তাঁর কাছে সর্বপ্রথম ছিল দেশ; দেশের ও জনগণের উন্নতিই ছিল তাঁর চিন্তা ও ধ্যান। নিজের কর্মগুণে তিনি হয়ে উঠেছিলেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এবং অবিসংবাদিত নেতা।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি এক অভিভাবক হারিয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। আমাদেরকে তাঁর চিন্তাধারা ধারণ করতে হবে এবং দেশের উন্নয়নে তার ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করে মোনাজাত করা হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক। অনুষ্ঠানের পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, জেলা তাতী দলের সদস্য আব্দুল খালিক, হোসেন আহমেদ মেম্বার, বলাই মেম্বার, বিলাল আহমদ মেম্বার, আমিনুল ইসলাম, যুবদল নেতা আব্দুস শুক্কুর, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।
উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
