ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উত্তরা ও খিলক্ষেতে অভিযানে ৩৬৩ আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, তান জিয়ান (TAN JIAN), উ জুন (WU JUN) এবং ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি মিরপুর বিভাগের সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় আরেকটি অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে আরও ৩০৫টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা কৌশলে বিদেশ থেকে দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ বাংলাদেশে এনে সংযোজন করে স্থানীয় খুচরা মোবাইল ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এ চক্রের সঙ্গে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীও জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম