ঢাকা, ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণভোটে না বলার কারণ নেই: মির্জা ফখরুল

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ১২:০০ পূর্বাহ্ন

banglahour

 


একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিল বিএনপি—এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কার আমাদের মজ্জাগত। তাই গণভোটে না বলার কোনো কারণ নেই।”

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতির অংশ হিসেবেই তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গণভোটে না’—এমন প্রচারণা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি বিএনপির অবস্থান নয়।

তিনি আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পথে কোনো বাধা সৃষ্টি করবে না। বরং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।”

এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করতে চায়।”

তিনি বলেন, এ দেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়েছে। “এসব অপকর্ম দিয়ে জনগণের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না,”—যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তবে জনগণ তাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন।

এ সময় দুই নেতা বলেন, সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না। কিন্তু বেগম খালেদা জিয়া তার আদর্শ ও রাজনৈতিক দর্শনের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন, যা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক।

বিএনপি নেতারা মনে করেন, গণতন্ত্র, সংস্কার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে এবং সব বাধা অতিক্রম করে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯