ঢাকা, ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক শতাংশ জনসমর্থন শর্তে আপত্তি

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ১২:০৭ পূর্বাহ্ন

banglahour

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে এক শতাংশ জনসমর্থন বাধ্যতামূলক করার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন।

শুক্রবার ছিল মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল জমা দেওয়ার শেষ দিন। এ দিনও রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

আপিল জমা দেওয়ার পর প্রার্থীরা এক শতাংশ জনসমর্থন সংক্রান্ত শর্তের বিরুদ্ধে ক্ষোভ ও আপত্তি জানান। তাদের অভিযোগ, এ শর্ত সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকার খর্ব করছে এবং নতুন ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনকে আরও কঠিন করে তুলছে।

মনোনয়ন প্রত্যাশীদের মতে, জনসমর্থনের এই শর্ত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত দলগুলোর জন্য সুবিধাজনক হলেও নতুন নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তির বিকাশে বাধা সৃষ্টি করছে। এতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংকুচিত হচ্ছে বলেও দাবি তাদের।

তবে সব আপত্তি ও ক্ষোভের মাঝেও আপিল শুনানির মাধ্যমে মনোনয়ন বৈধতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী প্রার্থীরা। তারা প্রত্যাশা করছেন, নির্বাচন কমিশন আপিল শুনানিতে বিষয়টি মানবিক ও যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করবে।

এ সময় প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান। তাদের মতে, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে নির্বাচন নিয়ে জনআস্থার সংকট তৈরি হতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯