ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদের আনন্দে বিষাদ, মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৪৫ পূর্বাহ্ন

banglahour

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সারাদেশে উৎসবের আমেজ থাকলেও সড়কের রক্তক্ষয়ী দুর্ঘটনায় ছড়িয়েছে বিষাদ। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

ঈদের আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, উৎসবের সময় অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি।


ঈদের ফাঁকা সড়কে গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে একাধিক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা। অসাবধানতা আর বেপরোয়া গতিতে মুহূর্তেই ঝরে গেছে তাজা প্রাণ, অনেকেই হয়েছেন চিরতরে পঙ্গু।

জাতীয় পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে আসা অধিকাংশ রোগীই সড়ক দুর্ঘটনায় আহত, যার বড় একটি অংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, বেপরোয়া গতি, অদক্ষ চালনা, অতিরিক্ত আরোহী বহন এবং হাইওয়েতে ঝুঁকিপূর্ণ ভ্রমণ—এসবকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ট্রাফিক সংশ্লিষ্টরা।

তাই ঈদের আনন্দ নিরাপদ রাখতে প্রয়োজন সচেতনতা, নিয়ম মেনে চলা এবং অবশ্যই হেলমেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখনই সতর্ক হওয়া জরুরি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম