ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এটি জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে চীনের রাষ্ট্রদূতের প্রথম সভা। 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উত্তরা’র বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন কে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি।

এসময় অনুষ্ঠিত বৈঠকে বন্ধু প্রতিম বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের  উন্নয়ন ও অগ্রগতিতে চায়না’র অবদানের কথা উল্লেখ করেন। গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান এর বাসভবনে আতিথেয়তায় মুগ্ধ হয়ে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের  পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেন্জ জিজিয়া, জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯