ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সারাদেশ | আবু মুছা জীবন | চট্টগ্রাম|

(৯ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ২:১১ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার বাসিন্দা এবং মৃত হাসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে পোর্ট কলোনি এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বন্দর থানা-পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

রাত আনুমানিক ২টা ২০ মিনিটে আজিয়ার রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওসির নেতৃত্বে একাধিক পুলিশ দল কাজ করছে।

এদিকে নগরীতে ধারাবাহিক সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম