ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টার সঙ্গে আকিয়ে আবের সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি,ঢাকা ।

(৯ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী ও ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশনের প্রধান আকিয়ে আবে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আকিয়ে আবে সামাজিক অবদান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভূমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সামাজিক ও মানবিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম