ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া: আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ১০:৫৭ পূর্বাহ্ন

banglahour

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে খুলনার তেরখাদা উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তেরখাদা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করেন চৌধুরী কাওছার আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্ব জাতিকে দীর্ঘদিন প্রেরণা জুগিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি এই অঞ্চলের সন্তান। জন্ম ও বেড়ে ওঠা এখানেই। রাজনীতিকে আমি কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করিনি। ৩০ ডিসেম্বরের পর থেকে দলের নেতাকর্মীদের নিয়ে আমাদের নেত্রীর রূহের মাগফিরাত কামনায় নিয়মিত দোয়া মাহফিল করেছি। আমি কখনো ভোট চাই না, আমি চাই আমাদের নেত্রীর জন্য দেশবাসী আল্লাহর দরবারে দোয়া করুক।”

তিনি ভিন্নমত পোষণকারীদের উদ্দেশ্যে বলেন, “যারা অন্যভাবে চিন্তা করছেন, আল্লাহ যেন তাদের সঠিক পথের দিশা দেন।” এরপর তিনি উপস্থিত সবাইকে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দু’হাত তুলে দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির ফকরুল ইসলাম চৌধুরী বুলু, রবিউল হোসেন, মাহাবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির, মিলটন মুন্সি, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, রাজু চৌধুরী, ভুট্টাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯