ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: বিভাগীয় কমিশনার

জাতীয় | ইমরান খান|জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৬ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:২২ অপরাহ্ন

banglahour

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজবাড়ীতে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক ও বহুমুখী ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তাদের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, এবারের নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯