ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিরাজদিখানে কুলখানিতে বিএনপি নেতা শেখ আব্দুল্লাহ

রাজনীতি | আমজাদ হোসেন মিঠু | সারাদেশ প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩১ অপরাহ্ন

banglahour

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগমবাজারে আয়োজিত এক কুলখানির দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ দোয়া ও মধ্যাহ্নভোজে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

কুলখানির আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শেখ মোঃ আব্দুল্লাহর উপস্থিতিতে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯