ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে ঐক্যবদ্ধ কাজের আহ্বান

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন, এবার দলের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে। এ সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেমন ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও দেখা যাচ্ছে প্রবল আগ্রহ।

তিনি বলেন, আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেট থেকেই রাজনৈতিক প্রচারাভিযান শুরু করছেন, এটি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাছাড়া সিলেটের সঙ্গে তার পারিবারিক সম্পর্কও রয়েছে, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

খন্দকার মুক্তাদির বলেন, অতিথিপরায়ণতা ও ভালোবাসার জন্য সিলেটের সুনাম দেশজুড়ে। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২২ জানুয়ারির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে যেন সবাই নির্বিঘ্নে সমাবেশস্থলে এসে দলের চেয়ারম্যানের বক্তব্য শুনতে পারেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সিলেটের রাজনৈতিক ইতিহাসে ২২ জানুয়ারি একটি স্মরণীয় ও ঐতিহাসিক জনসমাবেশ হিসেবে স্থান করে নেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

বুধবার (১৪ জানুয়ারি) নগরীর তোপখানাস্থ কার্যালয়ে বিএনপির চেয়ারম্যানের সিলেট সফর উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন, রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ভিপি মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খুরশেদ, ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,সহ মহানগর, থানা ও ৪২টি ওয়ার্ড বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯