ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দর্শনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি প্রার্থী বাবু

রাজনীতি | রিফাত রহমান | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৫ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:০২ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা শাপলা পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। (ছবি আছে)

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযোদ্ধারা কাকে ভোট দেবেন, এটি তাঁদের গণতান্ত্রিক অধিকার। তাঁর কাছে মুক্তিযোদ্ধার পরিচয় দলীয় নয়, বরং তিনি একজন মুক্তিযোদ্ধাই। নির্বাচিত হলে সবার প্রতি সমান অধিকার ও সম্মান বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি। আসন্ন নির্বাচনে সবার দোয়া কামনা করেন মাহমুদ হাসান খান বাবু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান এবং চুয়াডাঙ্গা উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে দামুড়হুদা ও দর্শনা এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯