ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সারাদেশ | এম এ হালিম | ভৈরব প্রতিনিধি

(৭ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন

banglahour

ঢাকা–সিলেট মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরবে জমি অধিগ্রহণে জমি, স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের শ্রেণিভেদে ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে জমির মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব দুর্গয় মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, মালেক মিয়া, সাজ্জাদ মামুন, সাংবাদিক আ. রউফ, কামাল মিয়াসহ ক্ষতিগ্রস্তরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চার লেন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মূল্য বর্তমান বাজারদরের তুলনায় কম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অবকাঠামো বা স্থাপনার মূল্যও যথাযথভাবে নিরূপণ করা হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ নির্ধারণে অবস্থান ও শ্রেণিভেদে পার্থক্য না থাকায় গড় মূল্য নির্ধারণ করা হয়েছে, যা তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর হবে।

এ অবস্থায় বর্তমান বাজারদর অনুযায়ী জমি ও স্থাপনার মূল্য পুনর্নির্ধারণ এবং ব্যবসার শ্রেণি ও অবস্থান বিবেচনায় নিয়ে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে শেষ হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম