ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পোস্টাল ব্যালটে অনিয়ম, বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৮ অপরাহ্ন

banglahour

 

পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়মের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে সভাপতিত্ব করেন।

ইসি সূত্র জানায়, গত দিনের মতো বৃহস্পতিবারও দিনব্যাপী প্রায় ১০০টি আপিল শুনানি নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

আপিল শুনানির ষষ্ঠ দিনেও অংশগ্রহণকারী বেশিরভাগ প্রার্থীর মধ্যে নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক প্রার্থী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এদিকে, একই দিন দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রবাসীদের জন্য চালু পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হচ্ছে, যার ফলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন,
পোস্টাল ব্যালট ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরপেক্ষ না করলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যেন জটিল ও বিতর্কিত করা না হয়,এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনের আপিল শুনানি ও রাজনৈতিক দলগুলোর অভিযোগের প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নজরদারি আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯