জামায়াত বলয়ে থাকা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতায় ৮টি দলের জন্য ২৫৩টি আসনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকা না থাকার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আসন সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত বলয়ে থাকা ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এ সময় সমঝোতায় পৌঁছানো আসনগুলোর বিস্তারিত তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে নির্বাচনী ঐক্য ও রাজনৈতিক লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন ইসলামী নেতা মামুনুল হক, নাহিদ ইসলাম, কর্নেল (অব.) অলি আহমদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।
জামায়াতের আমির বলেন, ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই জোটের মূল উদ্দেশ্য।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জানানো হয়, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলমান রয়েছে। জোট নেতারা আশা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে একটি ইতিবাচক সমাধান আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১১ দলীয় এই আসন সমঝোতা এবং ইসলামী আন্দোলনের অবস্থান আগামী জাতীয় নির্বাচনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
