ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশত্যাগের চেষ্টা করছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি, বিমানবন্দর থেকে গ্রেফতার

রাজনীতি | রাজবাড়ী প্রতিনিধি

(৭ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:২৬ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখকে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশ ত্যাগের চেষ্টা করছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে এবং ২০২২ সালের মার্চ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান এবং চলমান অন্যান্য রাজনৈতিক ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই কারণে আত্মগোপনে ছিলেন তিনি। এবার দেশ ছাড়ার চেষ্টা করায় বিমানবন্দরেই গ্রেফতার করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম