ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরকলের দুর্গম সীমান্তে অসুস্থ শান্তি প্রিয় চাকমার পাশে ১২ বিজিবি

সারাদেশ | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(৯ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার ছোট হরিনা মাস্টার পাড়া গ্রামের গুরুতর অসুস্থ বাসিন্দা শান্তি প্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছে ১২ বিজিবি ছোট হরিনা জোন।

বিজিবি সূত্রে জানা যায়, মাস্টার পাড়ার বাসিন্দা শান্তি প্রিয় চাকমা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতার কারণে পরিবারটি চরম সংকটে পড়লে বিজিবি সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভুক্তভোগী পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোও তাদের দায়িত্বের অংশ। শান্তি প্রিয় চাকমার চিকিৎসার জন্য পর্যায়ক্রমে আরও সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোগীর পক্ষে তার স্ত্রী ম্যানেকা চাকমা অনুদানের অর্থ গ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম