ঢাকা, ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহরে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে যুগোপযোগী পরিকল্পনা ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। শহরের পাশাপাশি গ্রামকেও আধুনিক ও উন্নত করে গড়ে তুলতে হবে। দেশবাসী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গ্রাম থেকে শহরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ও ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট একটি ঐতিহ্যবাহী জনপদ হলেও এখানকার জরাজীর্ণ সড়কব্যবস্থা, চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আজীবন কাজ করে যাবেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সপন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯