ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মৌলভী শাহাদাত হোসেন শামীমকে আহ্বায়ক এবং মাওলানা ইয়াছিন আরাফাতকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান এবং সদস্য সচিব মাওলানা আরিফ রব্বানীর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী মোহাম্মদ মাওলানা আতিকুর রহমানকে মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস মাস্টার এবং মৌলভী মো. হাসমত আলী মিন্টু।
নবনির্বাচিত আহ্বায়ক মৌলভী শাহাদাত হোসেন শামীম প্রতিক্রিয়ায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। ত্রিশাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদ সরকারের সন্তান হিসেবে দলের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ত্রিশাল উপজেলা ওলামাদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি অনুমোদনের জন্য তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
