ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুসুমপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

রাজনীতি | আমজাদ হোসেন মিঠু |জেলা প্রতিনিধি|মুন্সীগঞ্জ

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুসুমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন ও সাহসী প্রতীক। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কখনো আপস করেননি। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তার অভাব গভীরভাবে অনুভূত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মিলাদ মাহফিলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

দোয়া ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুসুমপুর গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলাদ মাহফিলটি সম্পন্ন হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯