বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের প্রকৃতি কন্যা জাফলং তার ঐতিহাসিক ও অপরূপ সৌন্দর্যের কারণে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। পাহাড় ও নদীর অপূর্ব মিলন জাফলংকে এক অনন্য গন্তব্যে পরিণত করেছে। তাই এই স্থানের প্রকৃতিকে রক্ষা করে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে, যাতে দেশের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এখানে এসে জাফলং-এর সৌন্দর্য উপভোগ করতে পারে।
তিনি এই কথা বলেন গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই অঞ্চলে কর্মসংস্থান তৈরি করা জরুরি। জাফলং পাথর ও বালুর জন্যও সুপরিচিত। বহু বছর ধরে এখানকার শ্রমজীবী মানুষ পাথর খনন ও বালু উত্তোলনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে হঠাৎ পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং তারা অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। তাই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সময়ের দাবি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহ্বায়ক মো: হানিফ, সিলেট জেলা শ্রমিকদলের আহ্বায়ক মো: নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সপন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহেমদসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
