ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ | মো.মিজানুর রহমান|জেলা প্রতিনিধি | পিরোজপুর

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে ২০১৫ সালে সংঘটিত একটি হত্যা মামলায় ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আব্দুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্নু বেগম (৫০)। অপর আসামি রোজিনা বেগমকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলার অন্য আসামি আব্দুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সব আসামির বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর জমিজমা ও সুপারি পাড়া সংক্রান্ত বিরোধের জেরে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আবু আকন (৪২) গুরুতর আহত হন। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেশন মামলা নং ৭/২০২০-এ আদালত ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং একজনকে খালাস দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম