ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

রাজনীতি | মো.মিজানুর রহমান| জেলা প্রতিনিধি| পিরোজপুর

(৭ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৫৬ অপরাহ্ন

banglahour

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, হিরুয়ার রহমান মোল্লা, আহসানুল কবির লিনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম