ঢাকা, ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের জনসভা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

রাজনীতি | এম এ হালিম | ভৈরব প্রতিনিধি

(৩ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:৩৯ অপরাহ্ন

banglahour

ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার দুপুরে ভৈরব বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম।

তিনি জানান, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এরপর মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় অংশ নিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। একই দিন বিকেল ৫টায় তিনি ভৈরবের জনসভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে ভৈরবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, মাঠ প্রস্তুতসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মোঃ শরীফুল আলম আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯