ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি-২৯৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন

রাজনীতি | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:২০ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন এ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা আবেদনে অ্যাডভোকেট মোখতার আহমেদ উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার আলোকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন।

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগ থেকেই রাঙ্গামাটি-২৯৯ আসনে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন জামায়াতের এই প্রার্থী। তবে ১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তে এই আসনে বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। ফলে এখন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন খেলাফাত মজলিসের মনোনীত প্রার্থী আবু বকর ছিদ্দিক।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহার শেষে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯