ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-১ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়েছে

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:২৫ অপরাহ্ন

banglahour

আসন্ন গণভোটকে সামনে রেখে সিলেট নগর ও সদর এলাকায় ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট-১ আসন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দলের পক্ষ থেকে জনসচেতনতা কর্মসূচি পরিচালনা করা হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। তিনি একটি প্রচার ট্রাকে দাঁড়িয়ে মাইকযোগে বক্তব্য দেন এবং জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মাওলানা মাহমুদুল হাসান বলেন, “দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত রাখতে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিবে।” তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ও সচেতনতার সঙ্গে ভোটদানে অংশ নিতে অনুরোধ করেন।

প্রচারণায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী গণভোটকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করছে। সিলেট নগর ও সদর এলাকায় এ গণসংযোগের অংশ হিসেবে প্রচারণা পরিচালনা করা হয় এবং আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯