ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজনীতি | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে তিনটি এবং চুয়াডাঙ্গা-২ আসনে দুটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোল্লা মো. ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসন থেকে এবি পার্টির আলমগীর হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নূর হাকিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২—উভয় আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় চুয়াডাঙ্গা-২ আসনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি নিজেই এবং চুয়াডাঙ্গা-১ আসনে দলটির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা জহুরুল ইসলাম আজিজি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর দুই আসনেই নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯