ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছদ্মবেশে দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান|খুলনা

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন

banglahour

যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব স্বীকার করেনি, তারাই এখন নতুন কৌশল ও ছদ্মবেশে দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে খালিশপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারাবাসীর উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী সেই শক্তিগুলোই আজ নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ও বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার ও কুৎসা ছড়ানো হচ্ছে। দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিই এখন অপশক্তির প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ছাত্রবিষয়ক সম্পাদক বলেন, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতা-কর্মীকে এসব চক্রান্ত সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো উসকানি বা বিভ্রান্তিতে পা না দিয়ে ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জনগণের শক্তিতে বলীয়ান বিএনপিকে দমানোর সব অপচেষ্টা ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নাগরিক স্মরণসভা কমিটির আহ্বায়ক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯