ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হারানো ১০৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পল্টন থানা পুলিশ

সারাদেশ | ডেস্ক রিপোর্ট

(৭ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৫৬ অপরাহ্ন

banglahour

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং থানার অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

থানা সূত্র আরও জানায়, এর আগেও গত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

হারানো মোবাইল দ্রুত ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন মোবাইল ফোন মালিকরা। তারা এ উদ্যোগের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম