ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরের ৩ আসনে ১৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

রাজনীতি | মো.মিজানুর রহমান| জেলা প্রতিনিধি | পিরোজপুর

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ প্রার্থীদের হাতে প্রতীক ঘোষণা ও বরাদ্দপত্র তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রার্থীরা।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে ২ জন দলীয় প্রার্থী, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনসহ ৬ জন এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানসহ মোট ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯