সিলেটে জামাই বরণ করতে যে কোনো সময় বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শ্বশুরবাড়ি সফরে যেতে পারেন—এমন সম্ভাবনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাহীমপুরের শ্বশুরবাড়িতে উৎসবমুখর প্রস্তুতি চলছে। বাড়িটি ইতোমধ্যে পরিস্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার বিরাহীমপুর (সিলাম) গ্রামের জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি এটি। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী। বিগত ২০ বছর পর তারেক রহমান শ্বশুরবাড়ি যাচ্ছেন বলে জানা গেছে। তিনি নিজেও সিলেটকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন।
শ্বশুরবাড়িতে অতিথি-প্রতীক্ষার আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের সাথে দেখা করতে অতিথিরা বাড়িতে আসতে শুরু করেছেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সিলাম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ২০০৪ সালের পর ২২ বছর পর দ্বিতীয়বারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে যাবেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবেন রাজা বলেন, তারেক রহমান দলীয় নেতার পাশাপাশি সিলেটের মেয়ের জামাই, তাই তার আগমনে সিলাম বর্ণিল হয়ে উঠেছে এবং এক পলক দেখার জন্য অতিথিরাও আসছেন।
শুধু তাই নয়, সিলেট সফরের যে কোনো সময় তারেক রহমান শ্বশুরবাড়ি যেতে পারেন—এমন প্রস্তুতির অংশ হিসেবে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
