ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর ১ ও ২ আসনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

রাজনীতি | ইমরান খান| জেলা প্রতিনিধি|রাজবাড়ী

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:২৩ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১২ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী-১ আসন এবং সকাল ১১টায় রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট দুই আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-১ (৪ জন প্রার্থী):

বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) — প্রতিনিধি গ্রহণ

জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট নুরুল ইসলাম (দাঁড়িপাল্লা)

জাতীয় পার্টির অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল)

জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল)

রাজবাড়ী-২ (৮ জন প্রার্থী):

বিএনপি মনোনীত হারুন অর রশিদ হারুন (ধানের শীষ)

জাতীয় নাগরিক পার্টির জামিল হিযাজী (শাপলা কলি)

স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস)

গণ অধিকার পরিষদের জাহিদ শেখ (ট্রাক)

সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মণ্ডল (ছড়ি)

জাতীয় পার্টির শফিউ আযম খান (লাঙ্গল)

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ আব্দুল মালেক (হাতপাখা)

জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, রাজবাড়ী-১ আসনে চারজন এবং রাজবাড়ী-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯