জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):
৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপি: এম রশিদুজ্জামান মিল্লাত
জামায়াতে ইসলামী: মুহাম্মদ নাজমুল হক সাঈদী
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আব্দুর রউফ তালুকদার
জাতীয় পার্টি: এ কে এম ফজলুল হক
জামালপুর-২ (ইসলামপুর):
৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপি: এ. ই সুলতান মাহমুদ বাবু
জামায়াত: মো. ছামিউল হক ফারুকী
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সুলতান মাহমুদ সিরাজী
স্বতন্ত্র: অর্ণব ওয়ারেস খান
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):
এ আসনে সবচেয়ে বেশি ৯ প্রার্থী অংশ নিচ্ছেন—
বিএনপি: মো. মোস্তাফিজুর রহমান বাবুল
জামায়াত: মো. মজিবুর রহমান আজাদী
জাতীয় পার্টি: মীর সামসুল আলম লিপটন
গণসংহতি আন্দোলন: ফিদেল নঈম
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী
গণঅধিকার পরিষদ: লিটন মিয়া
স্বতন্ত্র: ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু
জামালপুর-৪ (সরিষাবাড়ী):
৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপি: মো. ফরিদুল কবীর তালুকদার
জামায়াত: মো. মোহাম্মদ আব্দুল আওয়াল
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আলী আকবর
সিপিবি: মো. মাহবুব জামান জুয়েল
গণঅধিকার পরিষদ: মো. ইকবাল হোসেন
নাগরিক ঐক্য: মো. কবির হাসান
জামালপুর-৫ (সদর):
৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপি: এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন
জামায়াত: মুহাম্মদ আব্দুস সাত্তার
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সৈয়দ ইউনুছ আহাম্মদ
সিপিবি: শেখ মো. আক্কাস আলী
বাংলাদেশ কংগ্রেস: আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জাতীয় পার্টি (জেপি): মো. বাবর আলী খান
জেএসডি: মো. আমির উদ্দিন
গণঅধিকার পরিষদ: জাকির হোসেন
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার পথ সুগম হয়েছে। জানা গেছে, আগামীকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন। অনুষ্ঠানে প্রার্থী, সমর্থক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
