ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে: জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী। কুমিল্লা প্রতিনিধি।

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:২৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।

বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপির ইউনিয়নের নোয়াবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমাদের সঙ্গে একমাত্র জীবিত বীরবিক্রম কর্নেল অলি আহমদ রয়েছেন। এনসিপির নেতা নাহিদসহ জুলাই আন্দোলনের চার কোটি যুবক আমাদের পাশে আছে। তিনি আরও বলেন, ৫৪ বছর স্বাধীনতার পর আমরা ৫ আগস্ট ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। এতদিন আমরা প্রকৃত অর্থে স্বাধীন ছিলাম না, আমাদের শুধু একটি ভূখণ্ড ছিল।

তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আগামীর বাংলাদেশ গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাবেক ও বর্তমান চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯