ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ের দুই আসনে ১৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

রাজনীতি | এস,এম,হাসিবুল ইসলাম |জেলা প্রতিনিধি|পঞ্চগড়

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে একজন স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।

নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বিএনপির মুহাম্মদ নওশাদ জমির (ধানের শীষ),
এনসিপির মো. সারজিস আলম (শাপলা কলি),
বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান (মোটরগাড়ি),
বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদৌস আলম (আনারস),
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম (টেলিভিশন),
বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুল ওয়াদুদ বাদশা (একতারা)
এবং গণঅধিকার পরিষদের মো. মাহাফুজুর রহমান (ট্রাক)।

অন্যদিকে পঞ্চগড়-২ আসনে প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হলেন—
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন (ঘোড়া),
বিএনপির ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ),
জামায়াতে ইসলামীর মো. সফিউল আলম (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কামরুল হাসান প্রধান (হাতপাখা),
বাংলাদেশ জাসদের মো. ইমরান আল আমিন (মোটরগাড়ি),
জাতীয় পার্টির মো. লুৎফর রহমান রিপন (লাঙ্গল),
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মো. আশরাফুল আলম (কাস্তে)
এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা)।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশাসনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯