ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় জামায়াতের গণমিছিল

রাজনীতি | রিপন সারওয়ার |জেলা প্রতিনিধি |ময়মনসিংহ

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর মুক্তাগাছা শহরের আব্বাসিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সামনে গিয়ে শেষ হয়।

গণমিছিলে মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়াও জেলা জামায়াতের সভাপতি আব্দুল করিম, জেলা উলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক মো. শামছুল হক, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯