ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের সব আসনে ধানের শীষ জিতিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান| সিলেট

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, “আজ আমাদের জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষকে বিজয়ী করে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

তিনি বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এম এ মালিক আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে সহায় হন।”
‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত জনসভাস্থল তাঁর বক্তব্যের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

পরে প্রধান অতিথি তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে জনসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা এবং স্থানীয় নেতারা।

জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা—বিশেষ করে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ সিলেট মহানগরের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯