ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি প্রার্থীর গণসংযোগ

রাজনীতি | রিপন সারওয়ার |জেলা প্রতিনিধি |ময়মনসিংহ

(৭ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগে অংশগ্রহণ উপলক্ষে মুক্তাগাছায় আগত জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সহসভাপতি সেলিম সাইফুল, কবি সৌন্দর্য ওসমান, কবি সুরঞ্জিত বাড়ই, শফিক সিদ্দিকী ও শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, কোতোয়ালি থানা জাসাসের আহ্বায়ক জাকিরিয়া লষ্কর লিয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সনি মাকসুদ, দপ্তর সম্পাদক মো. আবিদুল ইসলাম (আকাশ), পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইরফান হোসেন শিমুল, কোতোয়ালি থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইমি আক্তার দোলা এবং সহ-প্রচার সম্পাদক সোহেল মাহমুদ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

এ সময় মুক্তাগাছা উপজেলা জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম