ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছনের অভিযোগ, থানায় আবেদন

রাজনীতি | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৭ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ২:১২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোটের প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগের সঙ্গে ঘটনার ফুটেজ ও স্থিরচিত্র থাকার কথাও জানানো হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের বিশারত আলীর স্ত্রী ও জামায়াতের রুকন ময়না খাতুন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ময়না খাতুনসহ কয়েকজন নারী কর্মী। এ সময় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা আব্দুস সালাম বিপ্লব, তার ভাই বিদ্যুৎ ও যুবদল–স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা নারী কর্মীদের কিল-ঘুষি মারেন, হিজাব ও ওড়না খুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়।

ভুক্তভোগীর দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে জনমনে গুরুতর আশঙ্কা সৃষ্টি হয়েছে।

অভিযোগপত্রের অনুলিপি চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, সংশ্লিষ্ট আদালতের বিচারক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে বলেও জানান অভিযোগকারী।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল প্রথমে অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, অভিযোগটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গ্রহণ করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম